রশিদের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের চাপে নাইজেরিয়ান ফুটবলার আবদুল রশিদ আজাগুনকে দেশেই পাঠিয়ে দিয়েছে বিজেএমসি। এইচআইভি (এইডস) পরীক্ষায় পজিটিভ হয়েছেন এই ফরোয়ার্ড। বিজেএমসি বলেছে, রশিদের সমস্যাটা প্রাথমিক স্তরে ছিল। কিন্তু বাফুফে কোনো ঝুঁকি নিতে চায়নি। এখন রশিদের বিকল্প নিতে চাইছে বিজেএমসি। নাইজেরিয়ারই আরেক খেলোয়াড় অ্যালান দলের সঙ্গে অনুশীলন করছেন। কিন্তু এখনো বাফুফের অনুমতি না মেলায় বিজেএমসি মনঃক্ষুণ্ন।