রসনা-সংযম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে কি ইংল্যান্ডের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিল ভারত? আগেরবার অস্ট্রেলিয়া সফরে এসে গুরুপাক সব খাবার খেয়েছিল ইংল্যান্ড। ফলটা তো জানেনই, গো-হারা হেরে ফিরতে হয়েছে দেশে। ভারতের রসনা তালিকার শুরুতেই বড় বড় করে লেখা, ‘মসলাযুক্ত খাবার নিষিদ্ধ’। এমনিতেই অবশ্য ভারতীয় দলে নিরামিষাশীর সংখ্যা অনেক, খাবার তালিকাতেও সেটিরই প্রতিফলন। সকালের নাশতায় যেমন ডিমের পোচ, মাশরুম, সেদ্ধ শিম, দই আর ফল। দুপুর আর রাতের খাবারে মুরগি আছে বটে, তবে ঝাল নয়, মাখন দিয়ে মাখানো। সঙ্গে মাছ আর সবজি তো আছেই। আর গরু-শূকরও পুরোপুরি নিষিদ্ধ। দেখা যাক, রসনা-সংযমে কাজ হয় কি না! এনডিটিভি।