রসিক বোল্ট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই না হলে উসাইন বোল্ট! ট্র্যাকের দৌড়ে তিনি যেমন সেরা, তেমনি সেরা রসিকতা করার বেলায়ও। পোল্যান্ডের ওয়ারশ স্টেডিয়ামের ট্র্যাকে কাল তাঁর দৌড়ানোর কথা। সে স্টেডিয়াম আবার গুটিয়ে ফেলা যায় এমন ছাদে ঢাকা। ছাদের নিচে আবার আগে কখনো দৌড়াননি বোল্ট। প্রথমবারের মতো সেই অভিজ্ঞতা হলে সেটা যে দারুণ ব্যাপার হবে, মজা করে বললেন সেটাই, ‘আমি তো অনেক লম্বা, তাই ইনডোরে কখনো দৌড়াইনি।’ ট্র্যাকে ১০০ মিটারের বিশ্ব রেকর্ডটা তাঁর হলেও ইনডোরে সেটা নামিবিয়ান স্প্রিন্টার ফ্রাঙ্কি ফ্রেডরিকসের (১০.০৫ সেকেন্ড)। বোল্ট অবশ্য মজা করে আগেই হুমকি দিয়ে রাখলেন সেই রেকর্ড ভেঙে দেওয়ার, ‘ওরা যদি এটাকে ইনডোর ট্র্যাক হিসেবে ধরে, তাহলে তো আমার জন্যই ভালো। নতুন রেকর্ড গড়তে কার না ভালো লাগে!’ রয়টার্স।