প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুগম্ভীর পরিবেশ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন হোসে মরিনহো। এমন সময়ে বেজে উঠল বেরসিক মোবাইল ফোন! সংবাদ সম্মেলনে মরিনহোর বলা কথা রেকর্ড করার জন্য তাঁর সামনে থাকা টেবিলের ওপর রাখা হয়েছিল সেটি। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ কথা থামিয়ে ফোনটির দিকে তাকালেন বিরক্তি নিয়েই। কিন্তু কলটি রিসিভ করলেন। মজা করেই ‘হ্যালো’ বললেন। অপর প্রান্ত থেকে উত্তর এল, ‘হাই ডম, টকস্পোর্ট থেকে এবি বলছি।’ মরিনহো ফোনটি হাতে নিয়ে বললেন, ‘কলটি টকস্পোর্ট থেকে এসেছে।’ ওই সংবাদমাধ্যমের প্রতিবেদক তো বিব্রত। ফোনটি নিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু তা না করলেও বোধ হয় চলত। মরিনহো মজাই পেয়েছেন। মেল অনলাইন