প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভোচারী আর বানর পাঠানো হয়েছে মহাকাশে। তবে নভোচারীর কাজ হচ্ছে শুধু বানরের খাবার জোগান জোগানো। তোমাদের কাজও তেমন টাউনসেন্ডকে বল বানিয়ে দেওয়া। গত মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে বিরতির সময় নাকি ছাত্রদের এ কথাগুলো বলেছিলেন ইংল্যান্ড কোচ রয় হজসন। তারপর থেকে চারপাশে সমালোচনার ঝড়। গায়ের রং কালো বলে ইংলিশ উইঙ্গারকে কি তাহলে বানর বললেন হজসন? এ যে বর্ণবাদী আচরণ! যাঁকে নিয়ে রসিকতা করে এমন বিপাকে হজসন, সেই টটেনহাম উইঙ্গার অ্যান্ড্রোস টাউনসেন্ড অবশ্য ব্যাপারটা এভাবে দেখছেন না। তাঁর কাছে প্রশংসাই মনে হচ্ছে এটা। এখন বাকিরা ব্যাখ্যাটা বুঝলেই হয়! এএফপি।