রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারাকানায় বিশ্বকাপ জিতবে অন্য কোনো দল, ব্রাজিল তা চেয়ে চেয়ে দেখবে—এমন হয় নাকি! ৬৪ বছর আগের সেই ক্ষতই তো এখনো শুকায়নি ব্রাজিলিয়ানদের। সেটা জানেন বলেই সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপোর রসিকতা, ফাইনালের আগেই যাতে একটা হেলিকপ্টার প্রস্তুত রাখে আর্জেন্টিনা! চ্যাম্পিয়ন হয়ে গেলে কাপ নিয়ে হেলিকপ্টারে যেন জলদি চম্পট দেওয়া যায়! রসিকতা করে বললেও এবার আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা প্রবল, সেটাই পরোক্ষে বোঝালেন ক্রেসপো৷ তাঁর কথা, ‘এবার আমাদের দলটা দারুণ। শিরোপা জিতলে সেটা দারুণ ব্যাপার হবে।’ তিনটি বিশ্বকাপ খেলেছেন ক্রেসপো। তবে শিরোপা জয়ের স্বাদ পাননি৷ একটা বড় আক্ষেপ তাই রয়েই গেছে এই স্ট্রাইকারের৷ সেটা প্রকাশও করলেন এভাবে, ‘২০০২ সালে আমাদের দলটা শিরোপা জেতার মতোই ছিল।’ ওয়েবসাইট।