রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোর বাছাইপর্বে গত রাতে স্যান মেরিনোর বিপক্ষে বড় জয়ই পেয়েছে ইংল্যান্ড। দুই দলের শক্তির ব্যবধান বিচারে সেটাই প্রত্যাশিত ছিল। তবে যদি কোনো অঘটন ঘটে যেত, তাহলে কিন্তু লজ্জায়ই পড়তে হতো ইংল্যান্ড কোচ রয় হজসনকে। বিশেষ করে ম্যাচের আগে বলা কথাটার জন্য। কী বলেছিলেন হজসন? স্যান মেরিনো এমন দল, যাদের বিপক্ষে অ্যাশেজজয়ী ইংল্যান্ড ক্রিকেট দলকে ফুটবল খেলতে নামিয়ে দিলেও নাকি জিতবে! নিছক রসিকতা করে বলা। কিন্তু এই রসিকতাকে মোটেই ভালোভাবে নেয়নি ফিফা র্যা ঙ্কিংয়ে ১৯৩ নম্বরে থাকা স্যান মেরিনো। দলের কোচ পিয়েরাঙ্গেলো মানজারোলি তো বলেই দিয়েছেন, ‘আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু অন্য সব দেশের মতো আমাদেরও সম্মান প্রাপ্য। তিনি (হজসন) যেটা বলেছেন, সেটা একটু বেশিই হয়ে গেছে। বেশি খারাপ। বাজে।’ সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় হজসনকে আরও সতর্ক হওয়ারও পরামর্শ দিয়েছেন মানজারোলি।
ডেইলি মেইল।