রসিকতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম ভেঙে উঠেই শুনলেন, লটারিতে কোটি টাকা পেয়ে গেছেন, তাহলে কেমন লাগবে? জ্যাসপার সিলেসেন লটারি পাননি, তবে খবরটা শুনে তাঁর সে রকমই আনন্দ হয়েছিল। বার্সেলোনা নিতে আগ্রহী—একজন ফুটবলারের কাছে এর চেয়ে প্রার্থিত বিষয় আর কী হতে পারে? সিলেসেন জানাচ্ছেন, নিজেই খবরটা পেয়ে বিশ্বাস করতে পারেননি, ‘যখন আমার এজেন্ট বলল বার্সেলোনা আমাকে চায়, আমি ভাবলাম সে বোধ হয় রসিকতা করছে। বিশ্বের সেরা ক্লাব আমাকে পেতে চায়—আমি বিশ্বাসই করতে পারছিলাম না।’ আয়াক্স থেকে কদিন আগেই এই ডাচ গোলরক্ষক নাম লিখিয়েছেন বার্সায়। তবে সেই আনন্দটা কদিনের মধ্যে কমে যাবে, প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য যে তাঁর প্রতিদ্বন্দ্বিতা আন্দ্রে টের স্টেগেনের সঙ্গে! গোলডটকম।