রসিকতার হ্যাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসিকতাই হয়তো করতে চেয়েছিলেন রয় হজসন। কিন্তু মাত্রাজ্ঞান ঠিক রাখতে পারেননি। ভুল করে টটেনহামের ইংলিশ উইঙ্গার অ্যান্ড্রস টাউনসেন্ডকে ‘বানর’ ডেকে ফেলেছিলেন ইংলিশ কোচ। পরে অবশ্য দাবি করেছেন, ১৯৬০ সালে মহাশূন্যে যাওয়া বানরকে নিয়ে রসিকতা করতে গিয়েই কথাটা বলেছিলেন। কিন্তু মুখ ফসকে বলা কথাটার জন্য কম সমালোচনা হয়নি। পরে বাধ্য হয়ে ক্ষমাও চেয়েছেন। এমনিতেই বর্ণবাদ নিয়ে ইউরোপে তোলপাড়, সেটা রুখতে উয়েফা গুপ্তচর পর্যন্ত নিয়োগ করেছে। রসিকতা করতে গেলেও কি রেহাই পাবেন হজসন! এএফপি।