রহমতগঞ্জ-অগ্রণী ব্যাংকের দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে প্রিমিয়ার ফুটবল লিগ থেকে চ্যাম্পিয়নশিপে অবনমিত রহমতগঞ্জ আবারও প্রিমিয়ারে ফিরতে চায় এ বছর। কাল চ্যাম্পিয়নশিপ লিগের প্রথম দলবদলে এসে সেই প্রত্যাশার কথা শোনালেন কর্মকর্তারা। ২০ নভেম্বর শুরু চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল শেষ হবে ৩০ ডিসেম্বর। কিন্তু কালই প্রথম দলবদল করেছে চ্যাম্পিয়নশিপের দুই ক্লাব রহমতগঞ্জ ও অগ্রণী ব্যাংক। এতে পুরোনো ক্লাব রহমতগঞ্জে রয়ে গেছেন ১৪ জন ফুটবলার। তারুণ্যনির্ভর দল গড়েছে অগ্রণী ব্যাংক।