রহমতগঞ্জের কাছে হার মোহামেডানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় একটা ধাক্কা খেলো ঢাকা মোহামেডান। বাংলাদেশ লিগের আজকের ম্যাচে দলটিকে চার ম্যাচ পর প্রথম হারের স্বাদ দিয়েছে রহমতগঞ্জ। মোহামেডানের হারের ব্যবধানটাও সুস্পষ্ট, ০-২!শক্তির বিচারে কমলাপুরে অনুষ্ঠিত এ খেলায় এগিয়ে ছিল মোহামেডান। কিন্তু মাঠের লড়াইয়ে কী আর পরিসংখ্যান চলে! আর চলে না বলেই রহমতগঞ্জের সামনে পাত্তাই পেল না মোহামেডান। খেলার ৩৩ মিনিটে গোল করে রহমতগঞ্জকে এগিয়ে দেন উগান্ডার খেলোয়াড় ইদ্রিস। ৪৯ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন ফেলিক্স।