রহমতগঞ্জের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে হারিয়ে চমকে দিয়েছিল রহমতগঞ্জ। কাল কক্সবাজারে গিয়েও জয় নিয়ে ফিরল পুরান ঢাকার দলটি। কক্সবাজার স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের ৮ ও ৬৩ মিনিটে দুটি গোল করেছেন ইদ্রিস কাসারি। ২৭ মিনিটে অন্য গোলটি ফেলিক্সের। ৮১ মিনিটে চট্টগ্রাম আবাহনীর একটি গোল শোধ করেন আরাফাত।১৭ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আরামবাগ। সমান ম্যাচে এখনো জয়শূন্য চট্টগ্রাম আবাহনী।আজকের খেলা: ঢাকা মোহামেডান-মুক্তিযোদ্ধা (বিকেল ৪-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।