রাঁধুনি হ্যাজার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ভালো ফুটবলার, এটা এখন প্রায় সবার জানা। তিনি ভালো রাঁধুনি, এটা কজন জানেন? মনে হয় না খুব বেশি মানুষ তা জানেন। নিজের সেই গুণের কথা সম্প্রতি ব্রিটিশ একটি ক্রীড়া সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে জানালেন স্বয়ং এডেন হ্যাজার্ড। তো কোন ধরনের রান্নায় বেশি পারদর্শী চেলসির বেলজিয়ান উইঙ্গার? ‘সব, আমি সব রান্না করতে পারি। যা খেতে চাইবেন সব বানিয়ে দিতে পারব’—হ্যাজার্ডের জবাব। রান্নার পাশাপাশি রসবোধটাও যে দারুণ, সাক্ষাৎকারে সেটিও বুঝিয়ে দিয়েছেন হ্যাজার্ড। জিজ্ঞেস করা হয়েছিল ফুটবলের কোনো নিয়ম বদলে দেওয়ার ক্ষমতা দেওয়া হলে কোনটা বদলে দেবেন? হ্যাজার্ড বলেছেন অফসাইড নিয়মটার কথা। এটা না থাকলে সারাক্ষণ প্রতিপক্ষের গোলপোস্টের সামনেই নাকি দাঁড়িয়ে থাকতেন! স্পোর্ট ইউকে।