রাঁধুনী মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি যখন রাঁধিয়ে!
মেসি যখন রাঁধিয়ে!

যে রাঁধে সে চুলও বাঁধে। নাকি যে ফুল ফোটায় মাঠে, সে রাঁধেও? লিওনেল মেসিকে নানাভাবে আবিষ্কার করেছেন। এবার নতুন রূপে চিনে নিন। এইখানে মেসি পাক্কা রাঁধুনী। 

কদিন আগে সতীর্থদের রেঁধে খাইয়েছেন মেসি। শখ করে রান্না করেননি অবশ্য। কী একটা বাজি ধরেছিলেন বার্সেলোনার সতীর্থদের সঙ্গে। সেই বাজিতে হেরে গেছেন। বাজির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। যেমন জানা যায়নি মেসির রান্নার স্বাদ কেমন হলো সেটিও। তবে ছবিগুলো দেখে মনে হচ্ছে রান্নাটা জম্পেশই হয়েছে। ছবিতেই কেমন একটা সুবাস যেন ছড়িয়ে পড়ছে!

নিজের রান্না করার কিছু কোলাজ ছবি আর একটি ভিডিও মেসি পোস্ট করেছেন ইনস্ট্যাগ্রামে। সেখানে ক্যাপশন দিয়েছেন: ‘একটা বাজিতে হেরেছি, আমাকে তাই রান্না করতে হয়েছে।’

ছবিতে মেসিকে মাংস রান্না করতে দেখা যাচ্ছে। রান্নার পর সুন্দর করে প্লেটে সাজিয়েও রাখছেন।