রাইডার আবারও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরকালের বেয়াড়া। নিয়ম-শাসন-শৃঙ্খলার বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসেন বারবার। তাঁর পানাসক্তি অ্যালকোহলের ডাক উপেক্ষা করতে পারে না। অমিত তাঁর ক্রিকেট-প্রতিভা, ব্যাট হাতে ম্যাচ জিতিয়ে আনতে পারেন একাই। মাঠের ভেতর আর বাইরের জীবনের সমন্বয় করতে না পারায় কম ঝামেলা পোহাতে হয়নি জেসি রাইডারকে। ক্রিকেটীয় কারণের চেয়ে নেতিবাচক কারণেই খবর হয়েছেন বেশি। হলেন আরও একবার। তবে এবার একজন সঙ্গী আছে তাঁর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ দেওয়া হয়েছে রাইডার ও ডগ ব্রেসওয়েলকে।হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি ব্রেসওয়েল। হাতের চোট কাটিয়ে মাত্রই দলে ফিরেছেন রাইডার। বুধবার নেপিয়ারের ম্যাচ শেষে ‘দলের নিয়ম’ ভেঙে দুজনই হোটেল ছেড়ে গিয়েছিলেন স্থানীয় একটি পানসালায়। শেষ নয় এখানেই, দুজনেই কথার লড়াইয়ে জড়িয়েছিলেন এক প্যাট্রনের সঙ্গে। তবে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় অল্পতেই বেঁচে গেছেন দুজন।আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা দারুণভাবে করা ব্রেসওয়েল এমন ঘটনায় জড়ালেন এই প্রথম। রাইডারের জন্য এটা প্রায় নিয়মিত ঘটনা। সবচেয়ে আলোচিত ঘটনাটি ছিল ২০০৮ সালের ফেব্রুয়ারিতে, ক্রাইস্টচার্চের একটি বারে মাতাল হয়ে জানালার কাচে ঘুষি মেরে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিন মাসের জন্য। ২০০৯ সালে মাতলামির আরেকটা ঘটনার পর ক্রিকেট নিউজিল্যান্ড জানায়, রাইডার অ্যালকোহল ছেড়ে দেবেন। ২০১০ সালে আগস্টে আবারও মাতাল হয়ে শৃঙ্খলা ভঙ্গের জন্য জরিমানা গুনেছিলেন। ওয়েবসাইট।