রাইডারের আঘাত গুরুতর ছিল না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মিনিটের মধ্যে দুবার হামলার খবর তাহলে মিথ্যা? স্রেফ একটা ঘুষি মারা হয়েছিল জেসি রাইডারকে ! মাথার খুলি ও ফুসফুসে আঘাত, কোমায় চলে যাওয়া—সবই তাহলে বানোয়াট! রাইডারকে হামলার অভিযোগে গ্রেপ্তার দুজনের আইনজীবীর দাবি এমনটাই। অভিযুক্ত দুজন কাল হাজির হয়েছিলেন কোর্টে। তাদের আইনজীবী জোনাথন ইটনের দাবি, তাঁর মক্কেলরা পানশালায় গিয়েছিলেন পারিবারিক ডিনারে। সেখানেই রাইডারের সঙ্গে দেখা। আড্ডার ছলেই নাকি শুরু হয়েছিল আলোচনা। হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইটনের দাবি, একপর্যায়ে তাঁর মক্কেল শুধু একটা ঘুষি মারেন, রাইডার মাটিতে পড়ে যান। কিন্তু গুরুতর কোনো আঘাতই পাননি রাইডার। তবে আইনজীবীর এই দাবিকে বিশ্বাস করার লোক অবশ্য কমই পাওয়া যাবে। ওই হামলার ঘটনার চাক্ষুষ সাক্ষী আছে বেশ কজন। রাইডারকে হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশও জানে আঘাত কতটা গুরুতর ছিল। ওয়েবসাইট।