রাইডারের সৌভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ টেস্টে ধরা পড়ার পর থেকে জেসি রাইডার ভয়ে ভয়ে ছিলেন। নিয়মানুসারে দুই বছরের জন্যই হয়তো নিষিদ্ধ হতে যাচ্ছেন! সম্ভাব্য শাস্তির কথা ভেবে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শঙ্কাতেই ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শাস্তিটা অত কড়া না হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন রাইডার। বলছেন, তিনি ভাগ্যবান যে শাস্তিটা মাত্র ছয় মাসের হয়েছে!
রাইডারের শাস্তিটা কম হওয়ার কারণ, তিনি নিউজিল্যান্ডের ক্রীড়া ট্রাইব্যুনালের কাছেও প্রমাণ করতে পেরেছেন, পারফরম্যান্স বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ বস্তুটি নেননি, নিয়েছিলেন ওজন কমানোর জন্য। ফেয়ারফ্যাক্স মিডিয়াকে রাইডার বলেছেন, স্রেফ অসাবধানতাবশতই ওটা তাঁর শরীরে ঢুকেছে, ‘কয়েক মাস ধরে আমি জানতাম না আমার ক্যারিয়ার বেঁচে থাকবে নাকি শেষ হয়ে যাবে। কারণ আপনি জানেন পরীক্ষায় ব্যর্থ হলে আপনার দুই বছর নিষেধাজ্ঞা হবে। আমি ভাগ্যবান। আমার প্রত্যাশানুযায়ী ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছি।’ ওয়েবসাইট।