রাইসের নতুন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ অলিম্পিকের রাজা ছিলেন মাইকেল ফেল্প্স, আর রানি তিনি। কিন্তু অলিম্পিকের পর থেকেই প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি স্টেফানি রাইস। ২০০৯ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে একটিও সোনা পাননি, জিতেছিলেন দুটো রুপা আর একটা ব্রোঞ্জ। ২০০৯-এর হতাশা সংক্রমিত হয়েছিল গত বছরও। শল্যবিদের ছুরির নিচে যেতে হয়েছিল বলে ২০১০-এ দীর্ঘ সময় পুল থেকে দূরেই ছিলেন। এবারের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ এই অস্ট্রেলিয়ানের জন্য নতুন করে শুরুর। ২৩ বছর বয়সী রাইস তা বলছেনও, ‘অলিম্পিকের পরের সময়টা আমার জন্য খুব একটা ভালো কাটেনি। ২০০৮-এ এতটাই ভালো করেছিলাম, এর পর ভালো করার ক্ষুধাটাই মরে গিয়েছিল। নতুন করে লক্ষ্যস্থির করা, প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেকে জাগিয়ে তোলাও আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। তাই ২০০৯ সালটা একটু খারাপ গেছে। আর ২০১০-এ তো অস্ত্রোপচার করালাম। সেটাও আমার জন্য ছিল হতাশার। এখন মনে হচ্ছে, আমি নতুন করে নিজেকে প্রস্তুত করেছি। আমি আবারও উজ্জীবিত, রেসে ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে আছি।’ এএফপি।