রাঈদের জন্য...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা কী, এখনো সেটা বোঝে না রাঈদ। কিন্তু মাহমুদউল্লাহ গত কয়েক দিনেই বুঝে গেছেন সন্তানের মায়া। মাত্র নয় দিনের ছেলেসন্তান রাঈদকে রেখে জাতীয় দলের সহ-অধিনায়ক কাল রাতে চলে গেছেন জিম্বাবুয়েতে। এবারের সফরটা ব্যতিক্রম। এর আগে অনেকবারই সফরে গেছেন, কোনো বারই এমন পিছুটান অনুভব করেননি। তবে বিমানে ওঠার আগে মাহমুদউল্লাহ বলেছেন, সন্তানের জন্য সেরা উপহার আনতে চান জিম্বাবুয়ে থেকে। আনতে চান ত্রিদেশীয় সিরিজের ট্রফি। কাল দুপুরে রামপুরার নানার বাসায় মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা রাঈদকে হয়তো সেই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন মাহমুদউল্লাহ ছবি শামসুল হক