রাউলকে ছাপিয়ে জাভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠে গেছে বার্সেলোনা। তবে জয়টা একটা ব্যক্তিগত অর্জন হয়ে এসেছে বার্সা মিডফিল্ডার জাভির জন্য। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এখন তাঁর। ১৩৪ ম্যাচ খেলে ৮০টিতে জয়ের স্বাদ পেয়েছেন জাভি। পেরিয়ে গেছেন ১৪২ ম্যাচে ৭৯ জয় পাওয়া রিয়াল কিংবদন্তি রাউলকে।