রাউলের বিপক্ষে জিতলেন নিস্টলরয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা ছিল সাবেক দুই রিয়াল মাদ্রিদ সতীর্থের মুখোমুখি লড়াই। এই মৌসুমেই রিয়াল থেকে শালকে জিরো ফোরে নাম লিখিয়েছেন রাউল, রুড ফন নিস্টলরয় গেছেন হামবুর্গ এসভিতে। পরশু জার্মানির বুন্দেসলিগায় এই দুই দলের ম্যাচে হামবুর্গ জিতেছে ২-১ গোলে। দলের দুটি গোলই করেছেন নিস্টলরয়। রাউল করতে পারেননি একটিও। ফলে দুই দিক দিয়েই রাউলের বিপক্ষে জয় হলো নিস্টলরয়ের। ৪৬ মিনিটে প্রথম গোলটি করেছিলেন নিস্টলরয়। ৮০ মিনিটে সমতা ফেরান ফারফান। ৮৩ মিনিটে নিস্টলরয়ের জয়সূচক গোল। ওয়েবসাইট।