রাকিব-রাজীবের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। চীনের ঝু ঝিয়াংকে হারিয়েছেন রাজীব, রাকিব হারিয়েছেন আইভি বাশারকে। তিন রাউন্ড শেষে রাজীবের পয়েন্ট ২, রাকিবের ১.৫। জিয়াউর রহমান এ রাউন্ডে ড্র করেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার শশী কিরণের সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় জিয়ার পয়েন্ট ২। তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা হেরেছেন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার ভক্তি কুলকার্নির কাছে। তাঁর সংগ্রহে মাত্র ১ পয়েন্ট।