রাকিব-রাজীবের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান কন্টিনেন্টাল দাবায় তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। চীনের চেংদু শহরে কাল রাকিব চীনের ফেং ইয়ানকে এবং রাজীব ইরানের আন্তর্জাতিক মাস্টার তাবাতাবাই আমিনকে হারিয়েছেন। মহিলা বিভাগে হেরে গেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও ফিদে মাস্টার নাজরানা খান ইভা।