রাকিব-রাজীবের লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার নবম রাউন্ড শেষে সাড়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। কাল নবম রাউন্ডে রাজীব সৈয়দ মাহফুজুর রহমানকে, জিয়া খন্দকার আমিনুল ইসলামকে ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ শেখ নাসির আহমেদকে হারিয়েছেন। ফিদে মাস্টার তৈয়ব এই রাউন্ডে জিতলে একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম পেতেন। কিন্তু তিনি ড্র করেছেন আবু সুফিয়ান শাকিলের সঙ্গে।