রাকিব-রাজীবের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবায় কাল শেখ নাসির আহমেদের সঙ্গে ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হেরে গেছেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এতে লাভ হয়েছে জিয়ারই। তিনিই যথারীতি শীর্ষে আছেন, পয়েন্ট সাড়ে নয়। সাড়ে আট পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দুইয়ে রাজীব ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
খেলা বাকি আছে আরও দুই রাউন্ড। এই দুই ম্যাচে কঠিন দুই প্রতিপক্ষ গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও জিয়াকে সামনে পাচ্ছেন রাজীব। তুলনায় জিয়ার সামনে আজ উতেন রাখাইনের বাধাটা বড় নয়। কাল উতেন হারিয়ে দিয়েছেন রাজীবকে। হেরে গেছেন রাকিবও, তাঁকে হারিয়েছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ (সাগর)। আরেক ম্যাচে নিয়াজ হারিয়েছেন গোলাম মোস্তফাকে।