রাকিবকেও হারালেন মাসুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে হারিয়েছিলেন। কাল মাসুম হোসেন হারিয়ে দিলেন আরেক গ্র্যান্ডমাস্টার বর্তমান চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল রাকিবকে। সাদা নিয়ে খেলেও ৩৮তম চালে এসে হার মানতে বাধ্য হয়েছেন রাকিব। কাল হেরেছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিনও (সাগর)। তিনি হেরেছেন রেটেড খেলোয়াড় উতেন রাখাইনের কাছে। এই ম্যাচটি অবশ্য ৭০ চাল পর্যন্ত গড়ায়।
চতুর্থ রাউন্ডের অন্যান্য ম্যাচে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ মাহতাব উদ্দিনকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গোলাম মোস্তফাকে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব দেবরাজ চ্যাটার্জীকে, শেখ নাসির আহমেদ রেজাউল হককে হারিয়েছেন। খন্দকার আমিনুল ড্র করেছেন সোহেল চৌধুরীর সঙ্গে। চার খেলায় সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে জিয়া ও উতেন যুগ্মভাবে শীর্ষে।