রাগ থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো বিশেষ ক্লাবকে আপনার পছন্দ না-ও হতে পারে। সেই ক্লাবকে আপনি একটু কটু কথাও বলে ফেলতে পারেন। কিন্তু তাই বলে ওই ক্লাবের খেলোয়াড়দের দিকে আস্ত শুয়োরের মাথা ছুড়ে মারবেন? এই কাণ্ডটাই করেছিল বুন্দেসলিগার ক্লাব ড্রেসডেনের ভক্তরা। সেটার জন্য এখন শাস্তি পেতে হয়েছে ড্রেসডেনকে। ৬০ হাজার মার্ক জরিমানা করা হয়েছে তাদের। স্টেডিয়ামের একটা অংশে দর্শক প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু লাইপজিগের ওপর ড্রেসডেন-সমর্থকেরা এত খেপলেন কেন? বুন্দেসলিগায় এই ক্লাব এবারই নতুন এসে চমকে দিয়েছে সবাইকে, উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। কিন্তু সেই সাফল্য এসেছে পৃষ্ঠপোষক রেডবুলের কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে। বুন্দেসলিগার অন্য সমর্থকেরা এই ব্যাপারটাই মেনে নিতে পারেননি। ফোরফোরটু।