রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়মন্ড মেলামাইন ফেডারেশন কাপ রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী দল। দুদিনব্যাপী এ প্রতিযোগিতায় দাপটের সঙ্গে খেলা সেনাবাহিনী দলকে ফাইনাল জিততে কোনো বেগ পেতে হয়নি। কালকের ফাইনালে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ব্রাদার্স ইউনিয়ন লি. (চট্টগ্রাম)। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে চট্টগ্রামের দলটিকে ৫৮-০০ পয়েন্টে হারিয়েছে শক্তিশালী সেনাবাহিনী দল! পঞ্চম ফেডারেশন কাপ রাগবিতে এবার অংশ নিয়েছিল ঢাকা ও চট্টগ্রামের ছয়টি দল।