রাগবিতে নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন ছিলেন রাগবি অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে। ব্যক্তিগত কারণে গত পরশু পদত্যাগ করার পর অ্যাসোসিয়েশনের নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমকে। —বিজ্ঞপ্তি