রাগবিতে ফিজির সাহায্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অপ্রচলিত ও কম জনপ্রিয় খেলা রাগবিকে আরও জনপ্রিয় করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফিজি। দেশটির রাগবি ফেডারেশন বাংলাদেশকে বিভিন্ন রকমের খেলার সামগ্রী, কোচ দিয়ে সহযোগিতা করবে। এ ছাড়া বাংলাদেশে রাগবি খেলতে আগামী ফেব্রুয়ারিতে ঢাকা আসবে দেশটির রাগবি দল। ঢাকার ফিজির দূতাবাসে কাল দুই পক্ষে এ-সম্পর্কিত একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে।