রাগবিতে বডিলাইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বডিলাইন শব্দটা শুনে একটা ছবিই মনে আসে—লেগ সাইডে বেশ কয়েকজন ফিল্ডার, আর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের শরীর তাক করে ধাই ধাই করে ছুটে যাচ্ছে ইংলিশ পেসারের ‘গোলা’। ১৯৩২-৩৩ অ্যাশেজে এই পদ্ধতিতেই ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংল্যান্ড। ক্রিকেটীয় চেতনাবিরোধী বডিলাইনের বোলিংয়ের জন্য সিরিজটি ইতিহাসে কুখ্যাত হয়ে আছে। কিন্তু এবার রাগবিতেও অস্ট্রেলিয়াকে কুপোকাত করতে সেই বডিলাইন সিরিজের ভিডিও দেখে প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড! আগামী শনিবার থেকে তিন টেস্টের রাগবি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে ইংলিশরা। সেখানে এখনো জয়ের মুখ দেখেনি ইংল্যান্ড। এবার জয়ের জন্য মরিয়া তারা, দলের প্রস্তুতিতে তাই বডিলাইন সিরিজের শরণ নিচ্ছেন কোচ এডি জোনস। জোনস কিন্তু জন্মসূত্রে অস্ট্রেলিয়ান। ঘরের শত্রু বিভীষণ আর কাকে বলে! বিবিসি।