রাগবির সেরা রহমতুল্লাহ মডেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলথ ফার্স্ট মিনি রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে রহমতুল্লাহ মডেল হাইস্কুল। রানার্সআপ সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়। নির্ধারিত সময়ের ম্যাচটি ছিল ৭-৭ পয়েন্টে ড্র। টাইব্রেকারে রহমতুল্লাহ মডেল হাইস্কুল ১৯-১৬ পয়েন্টে হারিয়েছে সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়কে। সেরা খেলোয়াড় রহমতুল্লাহ উচ্চবিদ্যালয়ের মোহাম্মদ মামুন। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় করাতিটোলা সিএমএস মেমোরিয়াল হাইস্কুল ১৭-০ পয়েন্টে হারিয়েছে আলী আহমদ স্কুলকে।