রাঙামাটি-ঝিনাইদহে রোড শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর রোড শো ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ এখন রাঙামাটি ও ঝিনাইদহে। এ উপলক্ষে গতকাল শহর দুটিতে শোভাযাত্রা বের হয়। সুদৃশ্য প্ল্যাকার্ড-ব্যানারে সজ্জিত রাঙামাটির শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। অন্যদিকে ঝিনাইদহের শোভাযাত্রাটি পুরোনো ডিসি কোর্টের সামনে থেকে শুরু হয়ে জেলা বয়েজ স্কুল মাঠে গিয়ে শেষ হয়। দুই জেলাতেই দর্শকের জন্য বড় ডিসপ্লে বোর্ডে বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের নানাবিধ আকর্ষণীয় চিত্র প্রদর্শিত হয়। আজ রোড শো দুটি রাঙামাটি থেকে বান্দরবান এবং ঝিনাইদহ থেকে মাগুরার উদ্দেশে রওনা দেবে। বিজ্ঞপ্তি।