রাজ-প্রেমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেগান মার্কল
মেগান মার্কল

মেগান মার্কল অভিনয় করছেন অনেক দিন থেকেই, কিন্তু খ্যাতির আলোয় আলোকিত তেমন হতে পারেননি। তবে সম্প্রতি তাঁকে নিয়ে তুমুল আলোচনা। ব্রিটিশ রাজপুত্রের প্রেমিকা হলে সেটা হওয়াটাই স্বাভাবিক। প্রিন্স হ্যারির সঙ্গে যে মন দেওয়া-নেওয়া চলছে এই মার্কিন অভিনেত্রীর। তবে সেটা না হলেও মেগান আলোচনায় আসতে পারতেন ব্রিটিশ প্রচারমাধ্যমে। তিনি যে এবার জেমি ভার্ডির স্ত্রী হতে যাচ্ছেন! আঁতকে উঠবেন না। বাস্তব নয়, পর্দায়ই সেটি হতে যাচ্ছে। লেস্টার সিটি স্ট্রাইকার ভার্ডির জীবনকাহিনি তো রূপকথাকেও হার মানায়। অপেশাদার লিগ থেকে ধূমকেতুর মতো উঠে এসেছেন লিগের শীর্ষ পর্যায়ে, দলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। তাঁকে নিয়ে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র, সেখানেই মেগান ভার্ডির স্ত্রী রেবেকার চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। সূত্র: বিবিসি।