রাজউক-স্কলাস্টিকা সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু পরপর পয়েন্ট হারাচ্ছে বিআইটি। অমনি চলছে জিনিয়া, নাফিসা, আদিবাদের ‘হাই-ফাইভ’। সাউথ ব্রিজ স্কুল ভলিবলের বালিকা বিভাগের ফাইনালে কাল বিআইটিকে পাত্তাই দেয়নি স্কলাস্টিকা। পল্টন ভলিবল স্টেডিয়ামে তাদের হারিয়েছে ৩-০ সেটে। তবে মেয়েদের মতো একপেশে হয়নি ছেলেদের খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বারিধারা রাজউক স্কুল ২-১ সেটে হারিয়েছে স্কলাস্টিকাকে। দুটি স্কুলই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো টুর্নামেন্টে। বালক বিভাগে সেরা খেলোয়াড় হয়েছে স্কলাস্টিকার ইয়াসির, বালিকা বিভাগে একই স্কুলের নাফিসা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক সাউথ ব্রিজ স্কুলের অধ্যক্ষ জিনাত চৌধুরী। উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী।