রাজকোটে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচটি পাতানো ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে শুরু করেছে। ভারতীয় একজন শীর্ষস্থানীয় বাজিকর গতকাল শুক্রবার দাবি করেছেন, গত বছরের ১৫ ডিসেম্বর ভারতের রাজকোটে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচটি পাতানো ছিল।সেই ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা বোলিং করার সিদ্ধান্ত নিলে ভারত ৪১৪ রানের বিশাল স্কোর গড়ে। দিলশানের অনবদ্য ১৬০ রানের ইনিংসের সুবাদে প্রায় জিতেই গিয়েছিল শ্রীলঙ্কা। ভারতের ৪১৪ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার সংগ্রহ তখন পাঁচ উইকেটে ৪০১ রান; পাঁচ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য সাত বলে প্রয়োজন মাত্র ১৪ রান। তার পরও ম্যাচটিতে শেষ পর্যন্ত তিন রানে হেরে যায় লঙ্কানরা।ভারতীয় সেই বাজিকর বলেন, ‘শ্রীলঙ্কা যখন জয়ের দ্বারপ্রান্তে তখনই আমার মোবাইল ফোনে একটি এসএমএস আসে। এসএমএসটির প্রেরক একসময় আমার বাড়িতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করত। রাজস্থান থেকে ২০ বছর বয়সী সেই ছেলেটি লেখে, সব বাজি বাতিল করে দিন। ম্যাচটি জিততে যাচ্ছে ভারত। শেষ পর্যন্ত তা-ই ঘটে।’বাজিকর জানান, এসএমএসের পেছনে কী ঘটনা ছিল তা তিনি জানেন না। তবে তাঁর সাবেক কর্মচারীর কাছ থেকে শুনেছেন, সেই রাতে ২৮ কোটি রুপি লেনদেন হয়েছে।—টাইমস অব ইন্ডিয়া