রাজত্ব হারালেন ওজনিয়াকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাপুটে এক জয় দিয়েই সহস্রতম ম্যাচ উদ্যাপন করলেন রজার ফেদেরার। হুয়ান মার্টিন ডেল পোর্তোকে সহজেই ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে নেওয়া হয়ে গেছে একটি প্রতিশোধও—২০০৯ সালের ইউএস ওপেনের ফাইনালে হারের প্রতিশোধ। এই জয়ে ৩০তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল নিশ্চিত হলো ফেদেরারের। অস্ট্রেলিয়ান ওপেনে নিজের টানা নবম সেমিফাইনালে কঠিন এক প্রতিপক্ষই পেয়েছেন সুইস তারকা। ১৭তম গ্র্যান্ড স্লাম জয়ের অভিযানে তাঁকে এখন নাদাল নামের বাধা টপকাতে হবে।২০০৫ সালের ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম শেষ চারেই নাদাল-ফেদেরার দ্বৈরথ নিশ্চিত করতে কঠিন এক ম্যাচ খেলতে হয়েছে নাদালকে। চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের বিপক্ষে ৬-৭ (৫/৭), ৭-৬ (৮/৬), ৬-৪, ৬-৩ গেমের জয়টি এসেছে সোয়া চার ঘণ্টায়। আগামীকাল হবে জিবে জল আনা এই ম্যাচ।ওদিকে মহিলা এককে বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্সের কাছে ৩-৬, ৬-৭ (৪/৭) গেমে হেরে গেছেন ক্যারোলিন ওজনিয়াকি। এক সন্তানের মা ক্লাইস্টার্সের কাছে হেরে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্নই শুধু চূর্ণ হয়নি ওজনিয়াকির, নিশ্চিত হয়েছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে পতনও। অস্ট্রেলিয়ান ওপেনের পর টেনিসের নতুন রানি হবেন কেভিতোভা, আজারেঙ্কা অথবা শারাপোভার কেউ একজন। কাল রাদওয়ানস্কাকে হারিয়ে শীর্ষে ওঠার স্বপ্নটাকে ধরে রেখেছেন আজারেঙ্কা। ওয়েবসাইট।