প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জাতীয় দলে ফেরার জন্য অপেক্ষা কম করেননি মোহাম্মদ কাইফ। সেই ২০০৬ সাল থেকেই অপেক্ষার প্রহর গোনা। কিন্তু সবুরে মেওয়া যখন ফললই না তখন কী আর করা! ক্রিকেট ছেড়ে কাইফ নাম লেখালেন রাজনীতিতে। দাঁড়িয়ে পড়েছেন ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে। ক্ষমতাসীন কংগ্রেসের টিকিটে উত্তর প্রদেশের ফুলপুর সংসদীয় আসনে নির্বাচন করতে যাচ্ছেন, যেটি ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর আসন। ৩৩ বছর বয়সী কাইফের প্রতিক্রিয়া, ‘আমি সততা এবং আত্মনিবেদনের সঙ্গে ক্রিকেট খেলেছি। একই উৎসাহ-উদ্দীপনা নিয়েই আমি সমাজের সেবা করতে চাই।’ ওয়েবসাইট।