প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোদির ‘ক্লিন ইন্ডিয়া’য় আপত্তি নেই সৌরভ গাঙ্গুলীর, কিন্তু আপত্তি রাজনীতিতে। ক্রিকেট ছাড়ার পরই রাজনীতি নিয়ে অনীহার কথা জানিয়েছিলেন। পরশুও জানালেন, রাজনীতিতে আসার ইচ্ছা নেই তাঁর। তো হঠাৎ তাঁর রাজনীতিতে আসার প্রসঙ্গ কেন? গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কিছু চেনা মুখের নাম ধরে তাঁর ‘ক্লিন ইন্ডিয়া’ অভিযানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ভারতের সাবেক অধিনায়কও। সেই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছেন সৌরভ। কিন্তু এ নিয়ে কারও যাতে মনে না হয় রাজনীতিতে আসার অভিলাষ আছে তাঁর, সেটা খোলাসা করতেই বলতে হলো রাজনীতি নিয়ে। ক্রিকেট ধারাভাষ্য দেওয়ার জন্য এখন অস্ট্রেলিয়ায় সৌরভ। সেখান থেকেই এক টিভি চ্যানেলকে জানিয়েছেন, ‘রাজনীতিতে আমার কোনো আগ্রহ নেই, যে কথা আমি আগেও বলেছি।’ এনডিটিভি।