প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি খুইয়েছেন মাস খানেক আগে, হোসে মরিনহো আপাতত বেকারই বসে আছেন। এ মুহূর্তে ফুটবল বোধ হয় তাঁকে খুব একটা টানছেও না, আগ্রহ খুঁজে পাচ্ছেন রাজনীতির কূটকৌশলে। কখনোই রাজনীতি নিয়ে যিনি খুব একটা মাথা ঘামাননি, তিনিই এখন নির্বাচন নিয়ে সরব! কয়েক দিন পরই পর্তুগালের জাতীয় নির্বাচন। সেখানে রক্ষণশীল দলের নেতা মার্সেলো রেবেলো ডি সুজাকে প্রেসিডেন্ট পদে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন মরিনহো। পর্তুগালের অর্থনৈতিক মন্দার এই সময়ে রেবেলোই সঠিক প্রার্থী বলে মনে করেন চেলসির সাবেক কোচ। মরিনহোর দাবি, রাজনীতিটা এখন ভালোই বোঝেন। বিশেষ করে গত ১৫ বছর দেশের বাইরে থাকার পর তাঁর একটা পরিষ্কার ধারণা হয়েছে। মরিনহোর আহ্বান মনে হচ্ছে বিফলে যাবে না, নির্বাচনের আগের এক জনমত জরিপে ৫৫ শতাংশ ভোট পেয়ে রেবেলো এগিয়ে আছেন। গার্ডিয়ান।