রাজনীতিতে রানাতুঙ্গার ম্যাচ পাতানো বিতর্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ পাতানো বিতর্কে এর আগেও নাম এসেছে অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভার। যদিও সুনির্দিষ্ট কোনো ঘটনা কেউ বলতে পারেনি, দিতে পারেনি কোনো প্রমাণও। তবে সম্প্রতি শ্রীলঙ্কার সংসদে আবারও ওই অভিযোগ তুলেছেন সাবেক ক্রীড়ামন্ত্রী গামিনি লোকুগে ও সরকারি দলের সংসদ সদস্য তিলাঙ্গা সুমাথিপালা। পরশু সেই সংসদেই আবার এর নিন্দা করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য রানাতুঙ্গা।সুমাথিপালা বলেছিলেন, তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান থাকার সময় রানাতুঙ্গা ও ডি সিলভার নাম জড়িয়ে একটা রিপোর্ট পেয়েছিলেন। সাবেক দুই অধিনায়ক বুকিদের কাছ থেকে ১৫ হাজার ডলার করে পেয়েছিলেন বলেও দাবি করেছিলেন সুমাথিপালা। জবাবে রানাতুঙ্গা বলেছেন, ‘দেশের সম্মানের জন্য আমরা অনেক কিছু করেছি। কিন্তু এক বাজিকরের সঙ্গে জড়িয়ে আমার নামে যেভাবে অপবাদ দেওয়া হয়েছে, আমি তার নিন্দা জানাই।’ ওয়েবসাইট।