রাজনীতির ময়দানে কার্ল লুইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার দৌড়ে নামছেন কার্ল লুইস। তবে ট্র্যাকে নয়, আমেরিকান অলিম্পিক কিংবদন্তি দৌড়াবেন রাজনীতির ময়দানে। নিউ জার্সির সিনেটর হওয়ার জন্য ডেমোক্র্যাটের প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন লুইস। জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী নয়টি অলিম্পিক সোনার পদকজয়ী এই অ্যাথলেট, ‘আমি যখন দৌড়াই...আমার রেকর্ডটা দেখতে পারেন...জয়ের জন্যই দৌড়াই আমি।’কেন রাজনীতিতে আসছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন লুইস। তরুণ ও বর্ষীয়ান নাগরিকদের কাজে আসতে চান, উন্নত করতে চান শিক্ষাব্যবস্থাকে, ‘শিশু আর ভবিষ্যতের দিকেই নজর থাকবে আমার। আমাদের পরিবার ভালোভাবে বাঁচতে পারছে, তাদের ছেলেমেয়েদের ভালোভাবে মানুষ করতে পারছে, বর্ষীয়ানরা ঘরে থাকতে পারছে, স্বাস্থ্যসেবা ও চিকিৎসার খরচ জোগাতে পারছে—এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত বসে থাকতে পারি না আমরা।’ এ ক্ষেত্রে প্রয়াত বাবার একটা কথা মনে পড়ছে লুইসের। তাঁর বাবা বলতেন, ‘তোমার চিন্তায় যেটা সঠিক, সেটাই করো।’ রাজনীতির ডাকে সাড়া দেওয়াটাকেই এখন ‘সঠিক’ মনে হচ্ছে লুইসের। ওয়েবসাইট।