প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির ময়দানে রোমারিওর দৃশ্যমান উন্নতিই হচ্ছে বলতে হবে। ২০১০ সালে ব্রাজিলের জাতীয় নির্বাচনে নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিরোধীদলীয় সাংসদ হিসেবে তিনি সফলও। বিশেষ করে বিশ্বকাপ আয়োজনের পেছনে মাত্রাতিরিক্ত ব্যয় এবং বিশ্বকাপ প্রস্তুতির ধীরগতি নিয়ে সরকারের কড়া সমালোচক হিসেবে নাম কামিয়েছেন! ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী নায়ক এবার (অক্টোবরে) নির্বাচন করতে চাইছেন উচ্চকক্ষ সিনেটে। রাজনীতির লবিংটাও ভালোই জানেন। ২০১০-এর নির্বাচনে ব্রাজিলের সমাজতন্ত্রী পার্টির টিকিটে নির্বাচন করলেও পরে দলীয় সাংসদদের কাছ থেকে দূরে ছিলেন। তবে আরেকটি নির্বাচনের আগে পার্টির প্রধান এদুয়ার্দো ক্যাম্পোসকে (যিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী) বুঝিয়ে-শুনিয়ে ঠিকই মনোনয়নের সবুজসংকেত আদায় করে নিয়েছেন। এএফপি।