রাজনৈতিক আশ্রয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ থেকে অনেক আগেই ছিটকে পড়েছে আফ্রিকান দেশ ঘানা। কিন্তু ব্রাজিলে রয়ে গেছে ঘানা থেকে বিশ্বকাপ উপলক্ষে আসা অনেক দর্শক। তাঁদের মধ্যে ২০০ জন ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে ‘রাজনৈতিক আশ্রয়ের’ জন্যও আবেদন করেছেন। তবে সংখ্যাটা এখানেই থেমে থাকবে না বলে ধারণা ফেডারেল পুলিশের। রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘানার দর্শকদের সংখ্যা শেষ পর্যন্ত এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন তাঁরা। রয়টার্স।