রাজপুত্র যখন গোলরক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আর বেশি দিন বাকি নেই। বিশ্বকাপ-জ্বরে কাঁপতে শুরু করেছে গোটা দুনিয়া। এর ঢেউ লেগেছে রাজপ্রাসাদেও! এ কারণেই কিনা প্রিন্স হ্যারি আবির্ভাব হয়েছেন গোলরক্ষক হিসেবে! আসলে রুনিদের উত্সাহ দিতেই হ্যারির এ রূপ।
প্রতিপক্ষের স্পট-কিক ইংল্যান্ডের গোলরক্ষক সামলাতে পারবেন তো? এ নিয়ে রয় হজসনের যেন চিন্তার শেষ নেই। হ্যারি গোলরক্ষক হয়ে বুঝিয়ে দিলেন, জো হার্টদের চিন্তার কিছু নেই। কাজটি বরং জলবত্ তরলং! অবশ্য হ্যারিকে দেখে উত্সাহ পাওয়া মুশকিলই বটে। কারণ, তিনি যে গোলপোস্ট আগলে রাখার কসরত করছেন, সেটির সঙ্গে আসল গোলপোস্টের যে আকাশ-পাতাল পার্থক্য! ওয়েবসাইট।