রাজশাহী ও বরিশালের জয়, হেরেছে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় লিগের প্রথম দিনের খেলায় জয় পেয়েছে রাজশাহী ও বরিশাল। তবে হার দিয়ে শুরু হয়েছে ঢাকার। আজ শনিবার রাজশাহী ১১১ রানে খুলনাকে এবং বরিশাল পাঁচ উইকেটে সিলেটকে হারায়। অন্যদিকে চট্টগ্রামের কাছে ২৩ রানে হেরে যায় ঢাকা।প্রথম দিনের তিনটি ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হয়েছে একটি, করেছেন রাজশাহীর সাব্বির রহমান। টস জিতে এই ম্যাচে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানায় খুলনা। সাব্বিরের ১১২ রানের ওপর ভর করে সাত উইকেটে ৩০১ রানের বিশাল স্কোর গড়ে রাজশাহী। জহুরুল ইসলাম ৫০ ও নাসির হোসাইন ৫৩ রান করেন। জবাবে মাত্র ১৯০ রানে গুটিয়ে যায় খুলনা।লো স্কোরিং ম্যাচে বরিশালের বিপক্ষে ২১০ রানের ইনিংস গড়ে সিলেট। মাত্র দুই বল বাকি থাকতে অলআউট হয় তারা। রান খুব বেশি না হলেও ঘাম ঝরাতে হয়েছে বরিশালকে। রকিবুল হাসানের অপরাজিত ৯০ রানের সুবাদে ১৩ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল।মোহাম্মদ আশরাফুলদের হারের ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৫ রান তুলে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন রেজাউল করিম। জবাবে মাত্র ১৯২ রানে থেমে যায় ঢাকার ইনিংস। মাহমুদউল্লাহ সর্বোচ্চ ৫২ ও আশরাফুল ৪০ রান করেন।