রাজশাহী-খুলনা ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যালেঞ্জটা তাহলে জিতেই গেল রাজশাহী! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেটকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জাতীয় লিগের ফাইনালে খুলনার সঙ্গী শেষ পর্যন্ত তারাই। ফতুল্লায় খুলনা-সিলেটের ম্যাচটা হয়েছে ড্র। তবে বোনাস পয়েন্টের হিসাব প্রথম ইনিংসেই ফাইনাল নিশ্চিত করে দিয়েছিল খুলনার।রাজশাহীর জন্য এবারের জাতীয় লিগ অনেক বড় চ্যালেঞ্জ হয়ে এসেছিল। নতুন দল হিসেবে রংপুর বিভাগের আত্মপ্রকাশে ভেঙে গিয়েছিল পুরোনো রাজশাহী। অনেক খেলোয়াড়ই রংপুর দলে চলে যাওয়ায় রাজশাহীর দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে ছিল সবাই। ফাইনালে উঠে সেই কৌতূহলের ইতিবাচক সমাপ্তি ঘটাতে পেরে দারুণ খুশি দলের অভিভাবক খালেদ মাসুদ, ‘রংপুরে অনেক ক্রিকেটার চলে যাওয়ার পর সবাই বলছিল, দেখা যাক রাজশাহী এবার কী করে। আমরাও শুরুতেই লক্ষ্য স্থির করি, ফাইনালে যেতে হবে। সবচেয়ে বেশি সাতটি জয় নিয়ে ফাইনালে উঠতে পেরে তাই খুবই ভালো লাগছে।’ফাইনালে উঠতে সিলেটের বিপক্ষে ম্যাচটা ড্র করলেই চলত রাজশাহীর। অন্যদিকে জয় ছাড়া উপায় ছিল না সিলেটের। দ্বিতীয় ইনিংসে সিলেট জয়েরই চেষ্টা করেছে। কিন্তু আধা বেলায় ৩৩০ রানের লক্ষ্য তাড়া করে জেতা প্রায় অসম্ভব। হলোও তা-ই। উল্টো ৪৯.১ ওভার ব্যাট করে অলআউট ২১০ রানে। ভারতীয় ওপেনার রাহুল দেওয়ান ৬৬ রান করলেও মিডল অর্ডারে ধস ম্যাচ থেকে ক্রমেই ছিটকে দেয় সিলেটকে। তবে আট নম্বর ব্যাটসম্যান আবুল হাসান ঝোড়ো ব্যাটিংয়ে কিছুটা বিনোদন দিলেন। চারটি ছক্কা আর সাতটি বাউন্ডারিতে মাত্র ৩৯ বলে করেছেন ৬১। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে সিলেটের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন রাজশাহীর অফ স্পিনার ফরহাদ হোসেন।প্রথম ইনিংসে ১১০ রানের লিড নিয়ে না রাখলে অবশ্য জেতাটা কঠিন হতো রাজশাহীর জন্য। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারাও। ২১৯ রানে অলআউট, দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির রহমানের ৩৬।খুলনার অধিনায়ক তুষার ইমরান আগের দিনই বলেছিলেন, তাঁদের লক্ষ্য জয় পাওয়া নয়। যত বেশি সম্ভব ব্যাটিং অনুশীলন করতে পারে, সেটাই চেয়েছে খুলনা। সেদিক দিয়ে তৃতীয় দিনেই সেঞ্চুরি করে ফেলা ওপেনার ইমরুল কায়েসের জন্য বড় ইনিংস খেলার দারুণ একটা সুযোগ ছিল কাল। ইমরুল তা পারেননি। খুলনাও পারেনি ‘ব্যাটিং-অনুশীলন’ পর্বটাকে খুব বেশি লম্বা করতে।আগের দিন ১০১ রানে অপরাজিত ইমরুল কাল ১১৭ করে হন বোল্ড। উইকেটটা নিয়েছেন ঢাকা মহানগর দলের বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। খুলনার ইনিংসে এরপর আসা-যাওয়ার মিছিল। দলের ২০১ রানে ইমরুলের বিদায়ের পর ১০০ রানের মধ্যে পড়েছে শেষ ৮ উইকেট। বড় জুটি বলতে তৃতীয় উইকেটে ইমরুল-মিঠুনের ৩৫। খুলনার ব্যাটিংটাকে গলা টিপে মেরেছেন মুলত ইলিয়াস সানি। ২৫ ওভারে ১০৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এর মধ্যে ইমরুল আউট হওয়ার পর মাত্র ৩৮ রানের মধ্যে খুলনার হারানো ৫ উইকেটের চারটিই সানির। ৬৩২ রানের জয়ের লক্ষ্য, ঢাকা মহানগর দলের জন্য ‘সম্মানজনক ফল’ ড্র-এর বেশি কিছু হওয়া সম্ভব ছিল না এই ম্যাচে। শামসুর রহমানের অপরাজিত সেঞ্চুরি আর অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ফিফটিতে (৫৭) তা সম্ভব হলো ভালোভাবেই। দলের ১৭৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আশরাফুলের বিদায়ের পর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তাসামুলও ভালো সমর্থন দিয়েছেন শামসুরকে। চতুর্থ উইকেটে দুজনে মিলে যোগ করেছেন ৮৪ রান।এবারের জাতীয় লিগে এটি প্রথম সেঞ্চুরি শামসুরের। তবে এই ম্যাচে সব মিলিয়ে পঞ্চম। খুলনা-ঢাকা মহানগর ম্যাচে এর আগে সেঞ্চুরি করেছেন খুলনার আনামুল, তাপস, ইমরুল ও ঢাকা মহানগরের তাসামুল।সংক্ষিপ্ত স্কোরখুলনা: ৬১৮/৮ ডিক্লে. ও ৭৮.৩ ওভারে ৩০১ (ইমরুল ১১৭, সৌম্য ৫৭, জিয়াউর ৪১*, মিঠুন ৩৫, ডলার ১৭, তুষার ১৬; ইলিয়াস ৫/১০৭, আরাফাত ২/৬৫, আশরাফুল ২/৪৭)।ঢাকা মহানগর: ২৮৮ ও ৫০.৫ ওভারে ২৭৫/৪ (শামসুর ১০১*, আশরাফুল ৫৭, তাসামুল ৩৭, মেহরাব ৩৬, আসিফ ২৬; রাজ্জাক ৩/৯২, সৌম্য ১/৯)।ফল: ড্রম্যান অব দ্য ম্যাচ: আনামুল হকরাজশাহী: ৩৮৭/৮ ডি. ও ৭৭.৫ ওভারে ২১৯ (সাব্বির ৩৬, মুক্তার ৩২*, ফরহাদ রেজা ২৭, হামিদুল ২১, ফরহাদ হোসেন ২০, জহুরুল ১৭; নাবিল সামাদ ৩/৩৩, আবু জায়েদ ৩/৪৩, আবুল হাসান ২/৩৮, অলক ১/১৮)।সিলেট: ২৭৭ ও ৪৯.১ ওভারে ২১০ (রাহুল ৬৬, আবুল হাসান ৬১, নাদিফ ১২, রাজিন ১১, ইজাজ ১০; ফরহাদ হোসেন ৫/৩৩, মুক্তার ২/১৫, সানজামুল ১/৭১)।ফল: রাজশাহী ১১৯ রানে জয়ীম্যান অব দ্য ম্যাচ: মিজানুর রহমান