রাজশাহী-ঢাকার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল রাজশাহী। সিলেট স্টেডিয়ামে কাল তারা ২৭৫ রানে হারিয়েছে খুলনাকে। বড় ব্যবধানের জয় পেয়েছে ঢাকাও। রাজশাহীতে চট্টগ্রামকে হারিয়েছে ৮ উইকেটে। বগুড়ায় বরিশাল ও সিলেটের ম্যাচটি হয়েছে ড্র।রাজশাহী জয়ের সুবাস পাচ্ছিল গত পরশুই। ৪৫৭ রান তাড়া করতে নেমে আগের দিন খুলনা ৫৩ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। কাল বাকি ৬ উইকেটে তারা তুলতে পেরেছে আর ১২৯ রান। রাজশাহীর জয়ে বড় ভূমিকা সানজামুল ইসলামের। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। আগের দিন ১ উইকেটে ১২১ রান তোলা চট্টগ্রাম কাল অলআউট হয় ২৬৫ রানে। ঢাকার মোশারফ হোসেন নিয়েছেন ৫ উইকেট। মাত্র ৩২ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতেও ২ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। রাজিন সালেহর সেঞ্চুরিতে (১০৩) সিলেট দ্বিতীয় ইনিংসে তোলে ২৯৪। ১৯১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৬৮ রান তুলতেই শেষ হয় দিনের খেলা।