রাজশাহীকে বাঁচাতে ফরহাদের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ৫২ রানে অপরাজিত ছিলেন। তাঁকে কেউ সঙ্গ দিতে পারেননি বলে বড় রান পাননি ফরহাদ রেজা। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর এই অলরাউন্ডার। ৫৩ রানে ব্যাট করছেন, ফলোঅনে পড়া দলের ড্র করার আশাটা বেঁচে রয়েছে এতে। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ফরহাদ ছাড়াও কাল তৃতীয় দিনে হাফ সেঞ্চুরি হয়েছে আরও দুটি। ওপেনার জহুরুল ইসলামের ৭৩ ও অধিনায়ক খালেদ মাসুদের ৫৭ রানের সুবাদে দিন শেষে ৬ উইকেটে ২৬৯ রান তুলেছে রাজশাহী। এর আগে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪০০ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। কিন্তু প্রথম ইনিংসে ২৪১ রানে অলআউট হয়ে গেলে ফলোঅনে পড়ে রাজশাহী। এরপর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। ঢাকার চেয়ে এখনো ১১০ রানে এগিয়ে তারা। শরীফ ৩টি ও মেহরাব ২টি উইকেট নিয়েছেন। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামকে ২০২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে খুলনা। দিন শেষে ৬৩ রান তুলেছে চট্টগ্রাম। এ জন্য অবশ্য ২ উইকেট খোয়াতে হয়েছে তাদের। ২৫ রানে ব্যাট করছেন আবদুল্লাহ আল মামুন। পরশু দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নেমে কাল অলআউট হওয়ার আগে খুলনা তোলে ২৬৮ রান। খুলনার সগীর হোসেন সর্বোচ্চ ৭৯ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ করেন অমিত মজুমদার (৩৫)। আবদুল্লাহ নিয়েছেন ৩টি উইকেট। ইলিয়াস সানি, ইকবাল হোসেন পেয়েছেন ২টি করে। কাজী কামরুল ও মাহমুদুলের উইকেট ১টি করে।সংক্ষিপ্ত স্কোররাজশাহী-ঢাকা  ঢাকা ১ম ইনিংস: ৪০০/৮ ডিক্লে. রাজশাহী: ২৪১ ও ৯০ ওভারে ২৬৯/৬ (জহুরুল ৭৩, মাসুদ ৫৭, ফরহাদ রেজা ৫৩ ব্যাটিং, সাব্বির ৩২ ব্যাটিং; শরীফ ৩/৫৩, মেহরাব ২/৮৮)। চট্টগ্রাম-খুলনা  খুলনা: ২৪১ ও ৮৭.২ ওভারে ২৬৮ (সগীর ৭৯, অমিত ৩৫, সৈয়দ রাসেল ৩২, তাপস ঘোষ ২৯, মিথুন ২২, নিজামউদ্দিন ২৩; মামুন ৩/২০, ইলিয়াস সানি ২/৩৫, ইকবাল ২/৬৪, কাজী কামরুল ১/৫৪)। চট্টগ্রাম ১ম ইনিংস: ৩০৮ ও ২১ ওভারে ৬৩/২ (আবদুল্লাহ ২৫, সালাউদ্দিন ব্যাটিং ১৫; ডলার ২/২২)।