রাজশাহীতে ক্লেমন ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির উদ্যোগে উত্তরবঙ্গের ৩২টি দল নিয়ে শুরু হয়েছে ক্লেমন টি-টোয়েন্টি মেয়র কাপ। কাল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উদ্বোধনী খেলায় মুক্তি সংঘ ৬১ রানে হারিয়েছে পদ্মা গার্ডেন ‘বি’ দলকে। টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্লেমনের প্রশাসনিক কার্যক্রম কমিটির প্রধান খালেদ মাসুদ।—রাজশাহী অফিস